বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪০ পিএম
  • ১৬৯ Time View
206

কালের খবরঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে, গত সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)।
এসআই মাহফুজুর রহমান জানান, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষিত হওয়ার পর টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় মামলা করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন এসআই মনির হোসেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে ২১ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION