সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.১৯ পিএম
  • ৩৪ Time View
42

জেনে নিন গোপালগঞ্জের তিনটি আসনে নির্বাচিতদের শিক্ষাগত যোগ্যতা

গোপালগঞ্জ-০১ আসন,মোঃ  সেলিমুজ্জামান মোল্যা, অনার্স – মাস্টার্স , ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। গোপালগঞ্জ -০২ আসন, ডাঃ কে এম বাবর, এমবিবিএস বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ। গোপালগঞ্জ-০৩ আসন , এস এম জিলানী, স্বশিক্ষায় শিক্ষিত।

কালের খবরঃ

আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘটেছে নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন। জেলার তিনটি সংসদীয় আসনেই এবার বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ফলাফলকে স্থানীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড়  বা পরিবর্তন হিসেবে দেখা দিয়েছে।নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন,গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত মোঃ সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত ডাঃ কে এম বাবর,
গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী।দীর্ঘ সময় পর জেলার সবকটি আসনে একযোগে বিএনপির জয় দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

গোপালগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান মোল্যা ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-২ আসনে কেন্দ্রীয় ড্যাব নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বশিক্ষিত উল্লেখ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান গত ১২ ফেব্রুয়ারি রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের এই ফলাফল স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে মাত্র একবার বিএনপি প্রার্থী এফ.ই. শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION