কালের খবরঃ
গোপালগঞ্জে গণভোটে এগিয়ে রয়েছে বা জয় পেয়েছে ‘না’ ভোট। গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে ৩৯৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে ‘হ্যাঁ’ ভোট পিছিয়ে আছে। আর ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। গোপালগঞ্জ -০১ আসনে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৯৮ হাজার ৩৯৬টি। এর মধ্যে বৈধ ভোট ১ লক্ষ ৮৩ হাজার ১ ভোট। ‘না’ ভোট পড়েছে ১ লক্ষ ২৮ হাজার ২৯৮টি।‘ হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪হাজার ৭১৬টি। বাতিল হয়েছে ১৫ হাজার ৩৮ ভোট।
গোপালগঞ্জ-০২ আসনে মোট ভোট কাস্টিং ১ লক্ষ ৫২ হাজার ৮৮৯টি। বৈধ ভোট ১ লক্ষ ৪১ হাজার ৫৯২টি।এর মধ্যে ‘না’ ভোট পড়েছে ১ লক্ষ ৭ হাজার ২৯০টি। আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০২টি। বাতিল হয়েছে ১১ হাজার ২৯৭ভোট।
গোপালগঞ্জ-০৩ আসনে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪৩৮টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১লক্ষ ২৬ হাজার ৯৭৮টি। এর মধ্যে ‘না’ ভোট ৯২ হাজার ৯৭৮টি। আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার। বাতিল হয়েছে ৯ হাজার ৪৬০ ভোট।
জেলা রির্টাণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান ভোট গণনা শেষে এই গণভোটের ফলাফল ঘোষণা করেন।
Design & Developed By: JM IT SOLUTION