বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। জনমনে আতংক

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.২৬ পিএম
  • ৩২৭ Time View
347

কালের খবরঃ

গোপালগঞ্জ পৌর এলাকার বিণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়,নিলারমাঠ এলাকার শহীদ মাহাবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, আর অন্য দুইটি কেন্দ্রের সামনের সড়কে ১টি করে ককটেল বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে বিকট শব্দ হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তবে, এই ঘটনার পর কেউ হতাহত হননি। বিস্ফোরণের পর থেকে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এখন এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। মূলত আতংক সৃস্টি করতে এই ঘটনা বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো ঘটে। এছাড়া, ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ডে, ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনার পরও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো কোনো স্থির ফলাফল পায়নি। ফলে জনমনে ভিতির সৃস্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION