বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ। কারাবন্দি স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলমের ভাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.১২ পিএম
  • ১৫৭ Time View
171

কালের খবরঃ
সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-০১ আসনের (সংসদীয় আসন ২১৫) স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে থানা রোডের ফরিদ মিয়া কমপ্লেক্সে প্রার্থীর ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ বলেন, আগামীকাল ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কোনো ধরনের মিথ্যা প্রচার, গুজব বা হুমকির কারণে যেন তারা প্রভাবিত না হন এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
তিনি যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রকাশ না করার এবং বস্তুুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সাংবাদিকতার নৈতিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করার আহবান জানান।
ব্যারিস্টার নাজমুল আলম সবুজ বলেন, তার বড় ভাই আশ্রাফুল আলম শিমুল এবারের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি উপস্থিত থাকতে না পারায় কিছু রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তারা নির্বাচন কমিশনের আচরণবিধি যথাযথাভাবে অনুসরণ করছেন এবং কোনো ধরনের বিধি লঙ্ঘন না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।
তিনি আরো বলেন, আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমার কাছে নানা কিছু পাওয়া গেছে এ ধরনের মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। যদি উক্ত সংবাদের তথ্য সত্য হতো, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে পারতাম না।এবারের নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আশ্রাফুল আলম শিমুল। বর্তমানের তিনি একটি মামলায় কারাবন্দি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION