কালের খবরঃ
বাবা–মায়ের কাছ থেকে নেয়া পকেট খরচ বা টিফিনের টাকা বাঁচিয়ে শতাধিক ছিন্নমূল ও দরিদ্র শ্রমজীবীদের ইফতার খাওয়ানোর কাজ করছে একদল শিক্ষার্থী। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়।২০১৮ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগ প্রতিবছর রোজার শুরু থেকে শেষ দিন পর্যন্ত হয়ে আসছে, এবছরও তার ব্যতিক্রম নয়।
আজ বৃহস্পতিবার, রোজার প্রথম দিনে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ইফতার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে, পরিবার এবং পরিচিতজনদের থেকে সহযোগিতা নিয়ে রোজাদারদের ইফতারি করিয়ে থাকেন। প্রথম দিনে নিজেদের হাতে তৈরী মুগীর মাংস দিয়ে তৈরি খিচুড়ি, খেজুর, এবং সরবত দিয়ে ইফতারি করা হয় ১০০ জন রোজাদারকে।
সংগঠনের প্রতিষ্ঠাতা রাজিব মিয়া বলেন, প্রথম রমজান থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়ে। চলে পুরো রমজান মাসজুড়ে। ছিন্নমূল, হতদরিদ্র ও নিম্নআয়ের খেটে খাওয়া শতাধিক মানুষ প্রতিদিন বিনামূল্যে ইফতারি পেয়ে থাকেন। আমরা নিজেরা রান্না করে ইফতার পরিবেশন করে থাকি। আমরাও ওনাদের সঙ্গে ইফতারী করি।
Design & Developed By: JM IT SOLUTION