সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.২০ পিএম
  • ১৫ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মোঃ মামুনুল হক বলেছেন, যদি কেউ ভোট চুরি করার দুরভিসন্ধি আঁটে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাল ভোট দেয়ার একটা পায়তারা হচ্ছে। আমাদের কাছে সংবাদ আছে, তারা মৃত মানুষ, বিদেশে আছে, এখানকার ভোটার অন্য জায়গায় থাকে, তাদের তালিকা তৈরি করছে। অতীতে না কি নির্বাচনের সময় কবরস্থান থেকে মৃত মানুষ এসে ভোট দিয়ে গেছে। তাই প্রতিটি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তি এসে ভোট দিতে না পারে। পোলিং এজেন্টদের বলবো, কোনো মৃত ব্যক্তি যদি ভোট দেয়ার জন্য কেন্দ্রে আসে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন।
তিনি আজ সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা আশা করি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আপনারা তৈরি করবেন। বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনী প্রার্থীদের জয়জয়কার শুরু হওয়ার পর থেকে সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এই অগ্রযাত্রাকে রুখে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ভয়ভীতি এবং হুমকি প্রদানকারী সন্ত্রাসী কার্যকলাপ রুখে দিতে ব্যর্থ হয়, আগামী বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে এতো রক্তপাত, এতো শাহাদাৎ, এতো জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ কোনোভাবে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।
১১ দলীয় নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের যে নির্বাচনী অঙ্গীকার, ইনশাল্লাহ ১১ দল কোনো ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো একটি দল বা গোষ্ঠীকে বা জোটকে ক্ষমতায় আনার জন্য সৃষ্টি হয়নি। ১১ দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ, বিগত দিনের জুলুমের শিকার হওয়া এই জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জন্য।
তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে আমরা অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, যার যার প্রাপ্ত তাকে বুঝিয়ে দেয়া হবে। যারা প্রকৃত অপরাধী, যারা বাংলার মানুষের কোল খালি করেছে, তারা যেমন পরিত্রাণ পাবে না, ঠিক তেমনি যে কোনো দলমতের নির্দোষ নেতাকর্মীকে হয়রানি করে মামলা বানিজ্য বাংলার মাটিতে করতে দেয়া হবে না।
তাই আজ গোপালগঞ্জের মাটি ও মানুষকে বলতে চাই, রিক্সা মার্কা মেহনতি মানুষের মার্কা। রিক্সা মার্কা, গরীব দুঃখি, নিম্ন আয়ের মানুষদের উপার্জনের শেষ ভরসা। অনেক সময় নানা রাজনৈতিক অস্থিরতার কারণে হরতাল হয়, লকডাউন হয়, সব যানবাহন বন্ধ হয়ে যায়, তখন ধনী গরীব সবাইকে রিক্সায় চড়ে বাড়িতে ফিরতে হয়।
মামুনুল হক বলেন, অতীতে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিলো, স্বাধীনতার পর পরবর্তী বাংলাদেশে বাংলার মানুষ যখন ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরে আশা করেছিলো, জুলুম, শোষণমুক্ত একটি ইনসাফের বাংলাদেশ গড়ে উঠবে, দুর্ভাগ্যজনকভাবে ৫৪ বছর পরও বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই ২৪ এর বিপ্লবের পর বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে বিশেষ করে নতুন প্রজন্ম আজ স্বপ্ন বুনছে হৃদয়ে হৃদয়ে। বাংলাদেশে আর সেই পুরানো দিনের বৈষম্যের রাজনীতি, গুন্ডামির রাজনীতি, আধিপত্যবাদের রাজনীতি, মাস্তানী ও সন্ত্রাসের রাজনীতির দিন শেষ।
তিনি বলেন, এ দেশের শিক্ষিত, মার্জিত, ভদ্র, শিক্ষাবিদ এবং আলেম-ওলামা জনদরদী মানুষ রাজনীতি করবে, এদেশের সর্বস্তরের মানুষ তাদের হাতকে শক্তিশালী করবে। তাই আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুড়িয়া, সুন্দরবন থেকে বান্দারবন, আজ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে এক মহাজাগরণ সৃষ্টি হয়েছে। সেই জাগরণের ঢেউ লাগতে লাগতে শামসুল হক ফরিদপুরী গোপালগঞ্জের মাটিতে আজ জোয়ার লেগেছে। তাই নির্বাচনী এই পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।


আমি বাংলার মানুষকে বলবো, মামলা বানিজ্য, দলীয় সংকীর্ণতা আর দলীয় হানাহানির এই রাজনীতির ঊর্ধ্বে উঠে গোপালগঞ্জে রিক্সা চলছে। এখানে সবাই এসে রিক্সায় উঠুন। নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছাতে পারবেন।
তিনি আরো বলেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে রিক্সার কান্ডারী হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের একজন দায়িত্বশীল হিসেবে কোনো মানুষকে অন্যায়ভাবে অযথা হয়রানির শিকার হতে দেবো না। কাউকে আমরা মামলা বানিজ্য করতে দেবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরী যেমন ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন, এ অঞ্চলের প্রতিটি হিন্দু পরিবার, হিন্দু পরিবারের নারী-পুরুষ আজও আল্লামা শামসুল হক ফরিদপুরীর নাম শ্রদ্ধাভরে স্মরণ করে। প্রতিটি মুসলমানের হৃদয়ের অন্তরে শামসুল হক ফরিদপুরী সিংহাসনে বসে আছেন, ইনশাল্লাহ সেই ভাবেই হিন্দু-মুসলমান সম্প্রীতির এক অনন্য গোপালগঞ্জ রিক্সা মার্কার প্রার্থীরা আপনাদেরকে উপহার দেবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, যারা পেশী শক্তি প্রয়োগ করার চিন্তা ভাবনা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর আছেন, সকলকে আমি সতর্ক করে সজাগ করতে চাই, এই বিপদজনক পথে পা বাড়াবেন না। পরিণাম ভালো হবে না। তাই প্রশাসনকে বলবো, কিছু কিছু প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে পারছেন না। তাদেরকে আপনারা ভালো করে বুঝিয়ে দিন, সন্ত্রাসের মাধ্যমে, পেশী-শক্তির মাধ্যমে যদি কেউ জনতার রায় ছিনতাই করার চেষ্টা করে, প্রতিটি কেন্দ্রে আমরা তাদেরকে প্রতিহত করতে বাধ্য হবো।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন দিবস। কারণ এ দিন জাতীয় নির্বাচনের সাথে একসাথে দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার কিন্তু শুধু সংসদ নির্বাচন নয়, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোট ৫০ বছর বা ১০০ বছর পরপর হয়। তাই আমি গোপালগঞ্জের সর্বস্তরের মানুষকে আহ্বান করবো, পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট দেয়ার জন্য।
এর আগে, বাংলাদেশ শ্রমিক মজলিসের সভাপতি মোঃ সরফত হোসেন, গোপালগঞ্জ-২ আসনের রিক্সার মার্কার প্রার্থী মোঃ শুয়াইব ইবরাহীম ও গোপালগঞ্জ-৩ আসনের রিক্সা মার্কার প্রার্থী মোঃ আব্দুল আজিজ (মাক্কী) বক্তব্য রাখেন।পথসভায় গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION