সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। জনমনে আতংক গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ। কারাবন্দি স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলমের ভাই

গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ২.০১ পিএম
  • ৪৫ Time View
50

কালের খবরঃ
গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মোমরেজ খাঁর ছেলে। আর আহতরা হলেন, কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটর সাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) এবং একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল পথচারী ইখলাসকে ধাক্কা দেয়। এতে পথচারী ইখলাস খাঁ, মোটর সাইকেল চালক আব্দুল্লাহ কাজী এবং আরোহী ইসানুর কাজী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইখলাস খাঁর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে আজ সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। মারাত্মক আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরোহী ইসানুর কাজীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION