শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা। মা সেতু বেগম আটক গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিপন ভূঁইয়ার ওপর দুর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ আরো একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে- মুক্তিযোদ্ধাদের সেলিমুজ্জামান মোল্যা গোপালগঞ্জে যুবককে হত্যা করে ইজিবাইক ছিনতাই গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা সরব ভোট গননা পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরা খোলা রাখার আহবান গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা। মা সেতু বেগম আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৫১ পিএম
  • ৬০ Time View
67

কালের খবরঃ

গোপালগঞ্জে পরকীয়ার জেরে নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যা অভিযোগ ম য়ের বিরুদ্ধে। পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কারনে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পরিবার ও পুলিশ জানিয়েছে। এই ঘটনায় মা সেতু বেগম (২৫) আটক করেছে পুলিশ। প্রায় ২০ দিন পর ট্রাংকের মধ্যে লুকিয়া রাখা নিহত শিশুর মরদেহ উদ্ধার কওে পুলিশ।আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার বাড়ি থেকে শিশুটির পচাগলা লাশ উদ্ধার করা হয়।
নিহতের নানী, পারভিন আক্তার জানান, কাতার প্রবাসী রুবেল সেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম, তার সাড়ে তিন বছরের শিশু কন্যা ফারিয়াকে নিয়ে বসবাস করতেন। এরই মধ্যে সেতু বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক ছেলের সাথে। টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমিকের সাথে একত্রে থাকতে, সেতু বেগম নিজের শিশু সন্তান ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ট্রাংকে ভর্তি করে বাড়ির ভিতর তালা মেরে পালিয়ে যান।
তিনি আরো বলেন,বিষয়টি জানতে পেরে মেয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাই। পুলিশ হত্যাকারী মায়ের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির তালা ভেঙে ট্রাংকের ভিতর থেকে পচাগলা লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। আমাদের তদন্ত চলমান রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION