কালরে খবরঃ
আবারও গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান-এর বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আতঙ্ক সৃষ্টি করতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন জানা যায়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এখন এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে। প্রসঙ্গত, এর আগে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে এবং ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এরও আগে গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যৗল্প কেউকে গ্রেপ্তার বা কোনো কুল-কিনারা পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Design & Developed By: JM IT SOLUTION