মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ; এক একর সরকারী জমি উদ্ধার গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি প্রার্থী বাবরের নির্বাচনী শোডাউন গোপালগঞ্জে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত -৩ মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সভা গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা। মা সেতু বেগম আটক গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিপন ভূঁইয়ার ওপর দুর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ আরো একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে- মুক্তিযোদ্ধাদের সেলিমুজ্জামান মোল্যা গোপালগঞ্জে যুবককে হত্যা করে ইজিবাইক ছিনতাই গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা সরব

গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ; এক একর সরকারী জমি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৪৩ পিএম
  • ২৩ Time View
36

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া মৌজার নিমতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারী সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আজ মঙ্গলবার গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী কমিশনার (ভুমি) বাবলী শবনমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযানে নিমতলা এলাকায় পাউবো’র জমিতে অবৈধভাবে গড়ে তোলা তিনটি পাকা ইমারত ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ১ একর সরকারী জমি উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া ফেরদৌস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাফিকুল ইসলাম, রাজস্ব সার্ভেয়ার মোঃ জহুরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া ফেরদৌস জানান, আমাদের পাউবোর প্রায় এক একর জমি হরিদাসপুর পশ্চিম পাড়ার নাজমুল শেখ, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ মাসুদ শেখ অবৈধভাবে দখল করে বড় ধরনের পাকা ইমারত নির্মাণ করেছিল। বিষয়টি পাউবো জানতে পেরে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গত ডিসেম্বরে লিখিত নোটিশ পাঠানো হয়েছিল। তবে অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এগুলো গুড়িয়ে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION