শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.২০ পিএম
  • ২৬৭ Time View
234

কালের খবরঃ
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় লব বাড়ৈ (২০)নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত এবং অপর দুই আরোহী আহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার চামটা চরপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত লব বাড়ৈ মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের আশুতোষ বাড়ৈর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে কওে তিন যুবক একই উপজেলার ভেন্নবাড়ি গ্রাম থেকে জলিরপাড় গ্রামে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইট ভর্তি একটি বিকল ট্রলির পিছন সজোরে ধাক্কা লাগায়।এতে ঘটনাস্থলেই লব বাড়ৈ নিহত ও অপর দুই আরোহী আহত হয়। মারাত্মক আহত অবস্থায় তাদের মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পওে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION