বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে র‌্যাব-৬ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.০০ পিএম
  • ১৪০ Time View
163

কালের খবরঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের পূর্ব মুহূর্তে গোপালগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব এর ভাটিয়াপাড়া ক্যাম্প। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে তারাআগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব নিরাপত্তার দায়িত্ব পালন করবে। র‌্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তীতে এসব জানায়, তারা মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং চেকপোস্ট, তল্লাশি এবং যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে

গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে গোপালগঞ্জ শহর উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন ব্যক্তি যানবাহনে তল্লাশি চলছে, এবং নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে

আজ মঙ্গলবার সকালে ভাটিয়াপাড়া ক্যাম্পের সামনে থেকে এই বিশেষ টহল শুরু হয়, যা ভাটিয়াপাড়া গোলচত্তর, ফুকরা, চন্দ্রদিঘলিয়া, পুলিশ লাইন, চৌরঙ্গী মোড়, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঘোনাপাড়া, বেদগ্রামসহ গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে আবার ভাটিয়াপাড়া ক্যাম্পে ফিরে আসেআগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চেকপোস্ট এবং টহল কার্যক্রম চলবে, পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি রাখা হবে এছাড়া, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION