কালের খবরঃ
গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শাহ আলম।সকালে একাদশ শ্রেণির সহ¯্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে ক্যাম্পাসে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে সেখানে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফখরুজ্জামানের সঞ্চালনায় ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনাসভায় নবীন বরণ কমিটির আহবায়ক মনিরুজ্জামান শেখ একাদশ শ্রেণির তত্ত্ববধায়ক কমিটির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষার্থী সোহানা আল ইমাম, মাহিমা, আল মেহেদী প্রমূখ বক্তব্য রাখেন ।

নবীন বরণ শেষে পিঠা ও বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করা হয়। পরে অতিথিরা ক্যাম্পাসের ১৩টি পিঠা স্টল ঘুরে ঘুরে দেখেন।
এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে প্যান্ডেল, স্টল ফুল সহ বিভিন্ন উপকরণ দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় । রাখা হয় অন্তত ১০টি দৃষ্টি নন্দন সেলফি স্পট । শিক্ষক,শিক্ষার্থী, অবিভাবক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে এতে অংশ নিয়ে নির্মল আনন্দ উপভোগ করেন।পিঠার স্টলগুলোতে বাংলার ঐতিহ্যের পাটিসাপটা, ভাপা, পুলি, চিতই, বকুল সহ অন্তত ৫০ ধরণের পিঠা পরিবেশন করা হয়। ভোজন রসিক বাঙ্গালী শীতের পিঠার স্বাদ পরখ করে রসনার তৃপ্তি মেটান।
Design & Developed By: JM IT SOLUTION