রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি । দুই আসামী গ্রেফতার গোপালগঞ্জে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সুবিধা করতে পারবে না- এম পি ডাঃ কে এম বাবর গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কোটালীপাড়ায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন এক যুবক মুকসুদপুরে চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা বিতরণ করল ইফতার সামগ্রী গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় নারী নিহত ভাষা শহীদদের প্রতি মাদারীপুরে সনাক ও টিআইবি’র শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গোপালগঞ্জে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সুবিধা করতে পারবে না- এম পি ডাঃ কে এম বাবর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৫৩ পিএম
  • ২৯ Time View
40

কালের খবরঃ
গোপালগঞ্জে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বাজার পরিদর্শনে গেলেন গোপালগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।আজ রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলা শহরের বড়বাজারের, ফল বাজার, কাঁচাবাজার, চাউলের আড়ৎ ও মাছের বাজার ও মুদি দোকান পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিদর্শন কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, আমরা খুবই সতর্ক। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারবেন না। আমাদের সরকার যথেষ্ট সচেতন। আমরা যারা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি আছি, তারাও সচেতন।
তিনি আরো বলেন, এই রমজান মাসে গোপালগঞ্জে কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কোন সুবিধা করতে পারবে না। আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। সারা দেশে তারেক রহমানের একটি নির্দেশনা রয়েছে, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। অতিরিক্ত কোন মুনাফা নেয়া যাবে না। সিন্ডিকেট করে কোন ব্যবসা করা যাবে না। তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION