বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবসে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদান

গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি । দুই আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ২.১৯ পিএম
  • ২৭৫ Time View
296

কালের খবরঃ

গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরির ঘটনায় মোঃ টিটন খান (৩৬) ও মোঃ ইউনুস শেখ (৪৭) নামে চোর চক্রের দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা, চোরাই টাকা দিয়ে কেনা ১৬ লাখ ৩৮ হাজার টাকা দিয়ে ক্রয়কৃত জমির দলিলের রশিদ, মামলার ঘটনায় চুরির কাজে যাতায়াতের জন্য ব্যবহৃত সুজুকি ব্রান্ডের কালো রংয়ের ১৫৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সমো সারোয়ার হোসেন দেয়া তথ্য মতে জানাগেছে, গত ৯ ফেব্রুয়ারী দুপুরে গোপালগঞ্জ শহরের ইসলামী ব্যাংকের ম্যানেজারের কক্ষের টেবিলের নিচ থেকে মামলার বাদী ফজলুল হকের নগদ ২০ লাখ টাকা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। পরে বাদী গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। (মামলা নাম্বার নং-২৫, তাং-১৩/০২/২৬ খ্রিঃ , ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০ করা হয়)। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাসানুর রহমান সিসিটিভি ফুটেজ বিশ্লেষন, ও তথ্য প্রযুক্তির সহায়তা এবং ধারাবাহিক অভিযানের ফলে মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ টিটন খান (৩৬) ও মোঃ ইউনুস শেখ (৪৭) কে গত শনিবার দুপুরে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছে থাকা চোরাইমাল নগদ ২৭ হাজার টাকা, চোরাইমাল ১৬ লাখ ৩৮ হাজার ক্রয়কৃত জমির দলিলের রশিদ, মামলার ঘটনায় টুরির কাজে যাতায়াতের জন্য ব্যবহৃত সুজুকি ব্রান্ডের কালো রংয়ের ১৫৫ সিসি মোটরসাইকেল পাওয়া যায়। এসআই মোঃ হাসানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা যায় আসামীরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য । তাদের নামে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় মোট ১৫ টি মামলা বিচারাধীন আছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION