সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন

কোটালীপাড়ায় রাতের আধারে ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.১৭ পিএম
  • ২০৮ Time View
239

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনান্থল পরিদর্শন করেছে।

গতকাল সোমবার(২৩ ফেব্রুয়ারী) রাত ৯টাযর দিকে পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুবৃর্ত্তরা ৪ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায় বলে অভিযোগ বাড়ি মালিকের। এ ঘটনায় সুমন শেখের পরিবার সহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত ৯টায় তিনি তারাবীর নামাজ শেষে বাড়ির নিচ তলায় বসে খাবার খাচ্ছিলেন তিনি।এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি ২তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাড়ি পরিদর্শন করে । এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে আছেন বলে জানান।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদের সাথে কথা হলে তিনি জানান, খবর পাওয়ার পর তিনি  নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি গুলি নাকি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে দেখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION