সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী

নির্বাচনকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি, জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৫.৪২ পিএম
  • ২৪৭ Time View
174

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার সদরের গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশির সময়ে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় ৫ টি মামলায় তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
অভিযানকালে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।এসময় টুঙ্গিপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যবৃন্দ সহ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এসআই আকরাম হোসেন সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে চেকপোস্ট বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার জন্য সচেতন করা হচ্ছে। এছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION