শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

টুঙ্গিপাড়ায় ভূয়া সেনাসদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৫.২৯ পিএম
  • ১৭১ Time View
118

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভূয়া সেনা সদস্য পরিচয়ে ওয়াকিটকি পকেটে নিয়ে রাতের বেলায় ঘোরাঘুরি করছিলেন ১৮ বছর বয়সী অচেনা এক কিশোর। তার চলাফেরা সন্দেহজনক হলে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর সদস্য দাবি করেন তিনি। কিন্তু কোন পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আজ রবিবার  পেনাল কোড আইনে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

গত শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিন পাড়া মুন্সীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আজ রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

আটক কিশোর রাহাত চৌধুরী (১৮) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। বর্তমানে সে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ার একটি বাসা ভাড়া করে বসবাস করছেন।।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী প্রত্যক্ষদর্শীদেও বরাত দিয়ে বলেন, গত শনিবার রাতে পকেটে ওয়াকিটকি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিনপাড়া মুন্সীবাড়ির সামনে ঘোরাঘুরি করছিলো রাহাত নামের এক কিশোর। তার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে দাবি করে গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত আছে বলে জানায় রাহাত। একপর্যায়ে কোন পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা থানায় খবর দেন। তখন টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাবাহিনী ও থানার পুলিশ ঐ কিশোরকে আটক করে। এছাড়া তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাহাত তার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ও গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করেন বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানার একটি মামলা হছে। সেই মামলায় আজ রবিবার দুপুরে কারাগারে পাঠানো করা হয়েছে। তবে এবিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION