শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

জয়লাভ করলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া থেকে সংখ্যালঘু শব্দটি তুলে ফেলব – আবুল বশার দাড়িয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৫.২৯ পিএম
  • ১৩৫ Time View
72

কোটালীপাড়া প্রতিনিধিঃ
ণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার দাড়িয়া বলেন, আমি নির্বাচিত হলে, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থেকে ‘সংখ্যালঘু’ শব্দটি সম্পূর্ণরূপে তুলে দেওয়া হবে। এখানে কেউ সংখ্যালঘু থাকবেন না। সবাই সমান অধিকার ভোগ করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান সুযোগ-সুবিধা পাবে। গতকাল বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ-৩ আসনের জনগণের উদ্দেশ্যে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি এভাবে ঘোষণা করেন।
সভায় আবুল বশার দাড়িয়া আরও বলেন, আমরা সবাই একে অপরের ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু, খ্রীস্টান—আমরা একসাথে কাজ করি, একসাথে খাই, একসাথে আনন্দ ভাগ করি। এই অঞ্চলে কেন ‘সংখ্যালঘু’ হিন্দু, মুসলিম, খ্রীস্টান হতে হবে? কেন আমরা নিজেদের আলাদা করে দেখব? তিনি আরও বলেন, আমি জানি না আমি কতটা কাজ করতে পারব, তবে আমি এই অঞ্চলের জনগণের জন্য সেবা করতে বদ্ধপরিকর।


আবুল বশার নির্বাচনী জনসভায় উপস্থিত হাজারো মানুষকে অনুরোধ করে বলেন, স্বাধীনতা পরবর্তী কোটালীপাড়ার মানুষ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আপনরা এই সুযোগটাকে কাজে লাগান, আমাকে ট্রাক প্রতীকে ভোট দিন এবং আমাদের এই অঞ্চলের উন্নতির জন্য একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন।
কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী জনসভায় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভাটি হাজারো মানুষের সমাগমে এক মিলনমেলা হয়ে ওঠে, সেখানে সবার মধ্যে একতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION