শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৮.৫৪ পিএম
  • ২৩০ Time View
184

কালের খবরঃ

গোপালগঞ্জ সদও উপজেলার সাতপাড়ে অনুষ্ঠিত মতুঁয়া মহাসম্মেলনে মতুঁয়া সম্প্রদায়ের একাংশের নেতারা জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

আজ শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে সাতপাড় হাই স্কুল মাঠে আয়োজিত এই মতুঁয়া মহাসম্মেলনে বিভিন্ন এলাকা থেকে মতুঁয়া সম্প্রদায়ের লোকজন ঢাক-ঢোল, কাসর বাজিয়ে সমাবেশ স্থলে এসে হাজির হন।

হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও ঠাকুর বাড়ীর অন্যতম উত্তরসূরি মতুঁয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে মতুঁয়াচার্য সম্পদ ঠাকুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী ডাঃ কে এম বাবর প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি পদ্মনাভ ঠাকুর মতুঁয়াদের উদ্দেশ্যে বলেন, এবারই প্রথম বিএনপি থেকে বাগেরহাটের দুটি আসনে মতুঁয়া সম্প্রদায়ের লোক মনোনয়ন পেয়েছেন। তারেক রহমান মতুঁয়াদের সম্মান দিয়েছেন। আমাদেরও তাঁর সম্মানের মান রাখতে হবে। আমরা যদি গোপালগঞ্জের তিনটি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারি, তাহলে তারেক রহমানের কাছে আমাদের সম্মান থাকবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির দলীয় প্রার্থীকে ভোট দেবেন। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে মতুঁয়া সম্প্রদায়ের লোকজন ভালো থাকবেন এবং আগামীতে আমরা আরো বেশি আসনে প্রার্থী দিতে পারবো। পরে তিনি গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেএম বাবরকে মতুঁয়াদের মাঝে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য পুনরায় আহ্বান জানান।

আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেএম বাবর বলেন, আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি প্রতিদ্বন্দ্বীতা করছে। ৭১-এ যারা আমাদের দেশের ৩০ লক্ষ মানুষকে শহীদ করেছিল, ২ লাখ মা-বোনের ইজ্জত নিয়েছিল, তারা আবার সংগঠিত হয়েছে। তারা ৫৪ বছর পরে পরাজয়ে প্রতিশোধ নিতে চাই। তাই আপনাদের ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা বিরোধীদের পুনরায় প্রতিহত করতে হবে, যাতে পরাজিত শক্তি আর কখনো এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION