মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

সনাতনীদের ভোট কেন্দ্রে যাওয়ার আহবান এস এম জিলানীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৬.২৪ পিএম
  • ১০১ Time View
2

কোটালীপাড়া প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, দেশের বড় বড় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন জরিপে দেখা গেছে যে, বিএনপি ৭০শতাংশ ভোটারের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।আর বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তা হলে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।আর তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি যদি এ এলাকা থেকে এমপি হয়ে সংসদে যেতে পারি তা হলে এ এলাকার মানুষদের উন্নয়নে কাজ করতে পারবো।এ এলাকার মানুষদের এ সুযোগটি কাজে লাগানো উচিত।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী)  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে গণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি আগেও এ আসন থেকে দুই বার নির্বাচন করেছিলাম।কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই।তখন ভোট চাইবার কোন পরিবেশ ছিল না।এখন একটি পরিবেশ তৈরী হয়েছে।এই পরিবর্তীত পরিবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করবো।এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,পোলসাইর গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি নকুল কুমার বৈরাগীসহ বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।এর আগে এস এম জিলানী কুশলা ও হিরন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা এবং মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION