শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭.২২ পিএম
  • ২১২ Time View
141

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রবিবার (১৮ জানুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলার বর্ণি ইউনিয়নের বর্নি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঐদিন বিকালেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

গ্রেপ্তার তৌহিদুল বিশ্বাস বর্নি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তদন্তে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তৌহিদুলের সংশ্লিষ্টতা থাকায় রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার  করা হয়। একইদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরদিন এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন এসআই মোসলেম আলী। এতে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION