শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

টুঙ্গিপাড়ায় সড়কে যৌথবাহিনী অভিযানে ৪৬ হাজার জরিমানা, একজনের কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৬.৪৬ পিএম
  • ১৩৭ Time View
68

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে যৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার ১শ টাকা জরিমানা ও একটি ব্যাগে গাঁজা পাওয়ায় এক যাত্রীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার  (২৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার নেতৃত্বে যৌথবাহিনী জরিমানা ও কারাদন্ড প্রদান করেন।

অভিযানকালে  যানবাহনে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ১৫টি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়। এতে মোট ৪৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার সাংবাদিকদেও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। ১৫টি গাড়িতে ফিটনেসবিহীন গড়ি, হেলমেট না থাকা এবং অন্যান্য বৈধ কাগজপত্র না থাকার কারণে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশির সময় গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যাত্রী ইসমাইল হোসেন (২৮) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে এবং চালকদের সচেতন করা হচ্ছে যেন তারা হেলমেট ব্যবহার করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন, এসআই শুকুর আলী সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION