শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

টুঙ্গিপাড়ায় পদত্যাগের ঘোষণা দিয়েও গ্রেপ্তার এড়াতে পারলোনা যুবলীগ নেতা লেলিন সাহা। জেল হাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৬.০৮ পিএম
  • ১৫২ Time View
92

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

সংবাদ  সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েও শেষ রক্ষা হলো না লেলিন সাহা নামের এক যুবলীগ নেতার। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বের হয়েই পুলিশের হাতে প্রেপ্তার হন তিনি।
এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। গত শনিবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ঐদিন বিকালেই টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার লেলিন সাহা (৩৬) টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাটগাতী এলাকার পরিমল সাহার ছেলে।
এর আগে গত শনিবার বেলা ১২ টায় শারীরিক অসুস্থতা ও ব্যবসায়ীক ক্ষতির কারন দেখিয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক লেলিন সাহা পদত্যাগ করেন।
এসময় তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলাম। তবে বর্তমানে ব্যবসায়ীক ও শারীরিক অসুস্থতার কারনে যুবলীগসহ সকল পদপদবী থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে যুক্ত থাকবো না বলে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা।
এসব তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। বলেন, বিগত ২ ফেব্রুয়ারী টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ার ঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই ঘটনার তদন্তে লেলিনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তারপর থেকেই আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা লেলিন সাহা। কিন্তু সম্প্রতি গ্রেপ্তার এড়াতে রং পাল্টে অন্যান্য দলের নেতাকর্মীদের সাথে আঁতাত করেছিলেন তিনি।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যুবলীগ নেতা লেলিন পৌর মাল্টিপারপাস মার্কেটে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছেন। সেখান থেকে বের হলেই তাকে গ্রেপ্তার করা হয়। ঐদিন বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ ফ্রেব্রুয়ারী উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ১০৫ জন নামীয় সহ অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION