মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ জনের কারাদন্ড, ৩ জন বহিষ্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৮.৩৩ পিএম
  • ২৮৮ Time View
205

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২’শ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আরো তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।আজ শুক্রবার (০৯ জানুয়ারী) গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে এদেরকে আটক করে জেল জরিমানা ও বহিস্কার করা হয়।গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।সাজাপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের সেকেন্দার আলী মোল্যার ছেলে মোঃ সাইফুল ইসলাম, একই উপজেলার দয়াময় বিশ্বাসের মেয়ে রতœা বিশ্বাস ও মাদারীপুর জেলার কদমবাড়ী গ্রামের সুবল রায়ের মেয়ে বিথিকা রায়।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার জানান, আজ শুক্রবার গোপালগঞ্জে বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় জেলার ১২ হাজার ৫৬৫ জন পরিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্দেহ হলে পরীক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম, রত্মা বিশ্বাস ও বিথিকা রায়কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে অবৈধ ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারদীন খান প্রিন্স স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পরীক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম, রতœা বিশ্বাস ও বিথিকা রায়কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ২’শ টাকা করে জরিমানা করেন। পরে দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। এছাড়া অসাদুপায় অবলম্বের দায়ে আরো তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION