শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জে জমি-জমা বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১.২১ পিএম
  • ১১৮ Time View
44

কালের খবরঃ
গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের স্বজনরা জানিয়েছেন, প্রায় ১২ বছর আগে সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কিনেছিলেন কৃষক সমীর পোদ্দার ও কিশোর পোদ্দার। পরবর্তীতে ওই ডোবা জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন সমীর পোদ্দার। দুই বছর আগে ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণ হলে প্রতিবেশী কিশোর পোদ্দার জমিটি দখল করার চেষ্টা শুরু করেন। এ নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।

গত বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞাপূর্ণ জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে সমীর পোদ্দারের স্ত্রী লিপিকা পোদ্দার তাদের বাধা দেন। এরপর সমীর পোদ্দার এসে বাধা দিলে কিশোর পোদ্দার ও তার সহযোগী বাবু পোদ্দার, বিকাশ পোদ্দার ও সনজিত পোদ্দার তাকে মারধর করে। একপর্যায়ে সমীর পোদ্দারকে রামদা দিয়ে আঘাত করা হলে, তার স্ত্রী লিপিকা পোদ্দার ঠেকাতে গিয়ে রামদার কোপে মারাত্মকভাবে আহত হন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আফজাল মোল্লা জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION