শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

কাশিয়ানীতে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৭.১২ পিএম
  • ১১৮ Time View
44

কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ২ দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু সিনথিয়া খানম মিষ্টি গত রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে বাড়ির আশপাশ ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সোমবার (৫ জানুয়ারি) সকালে শিশুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্থানীয়রা ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, কাশিয়ানী থানা পুলিশ সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার ধরন বোঝা যাবে। পুলিশ এই ঘটনার দোষীদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION