শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

ইঁদুর মারা ফাঁদে কাশিয়ানীতে দাদি–নাতিসহ বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১১.১৬ পিএম
  • ১২৯ Time View
42

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দাদি–নাতিসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।আজ শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।মুকসুদপুর–কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে সজিব সিকদারের বাড়ির পাশেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে একটি বেড়া তৈরি করা হয়েছিল। ওই বেড়ার তারে লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে ছুটে গেলে তার দাদি রাহেলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের দুজনকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় শিশু সাইফানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION