মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জ-০১ আসনে গণঅধিকার প্রার্থী ভোট চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৩.৫৫ পিএম
  • ১৬৯ Time View
12

কালের খবরঃ
গোপালগঞ্জ-০১ আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও ভোট চাওয়া হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এমন অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও কারাবন্দি কাবির মিয়ার বিরুদ্ধে। তিনি বর্তমানে জুলাই আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
অভিযোগ রয়েছে যে, কাবির মিয়ার নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে তার দলের নাম উল্লেখ নেই, তবে সেখানে ট্রাক প্রতীকের চিত্র রয়েছে। এই ব্যানারগুলিতে শুধুমাত্র লেখা রয়েছে, সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ কাবির মিয়াকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকা এবং জনগণের সেবা করার সুযোগ দিন, কিন্তু দলের নাম বা দলীয় প্রধানের কোন ছবি সম্পর্কিত কোনো তথ্য নেই। তার কর্মী ও সমর্থকরা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের কাছে উপস্থাপন করে ভোট চাচ্ছেন।
এছাড়া, গোপালগঞ্জ-০১ আসনের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাধিক প্রার্থী ও সমর্থকরা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, কাবির মিয়া প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে তিনি গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এখন তার কর্মী সমর্থক ও পরিবারের সদস্যরা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুলে ধরে ভোট চাচ্ছেন, যা নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন। তাদের দাবি, এই ধরনের প্রচারণা অবিলম্বে বন্ধ করা উচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, আমি দল এবং দলীয় প্রতীক ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন করেছি। এটাই নির্বাচন কমিশনের আইন। কিন্তু গণঅধিকার দলের প্রার্থী দলের নাম বা দলীয় প্রধানের ছবি ব্যাবহার না করে ব্যানার ও ফেস্টুন টাঙ্গিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছে। আমি দাবী করবো যথাযথ আইন মেনে সবাই যাতে প্রচার চালায়।
অপরদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান বলেন, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি এবং কেউ ফোনেও জানাননি। অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION