সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুকসুদপুরে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে কিলঘুষি মেরে হত্যার অভিযোগ, গ্রেপ্তার-২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২.০০ পিএম
  • ১৫৮ Time View
70

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চোরের কিল ঘুষির আঘাতে  গাছ মালিকের প্রাণ যাওয়ার অভিযোগ উঠেছে। নিজ গাছের ডাব চুরি করতে দেখে চোরদের বাধা দিলে তাদের মারধরের শিকার হন গাছ মালিক মোয়াজ্জেম শিকদার (৬০)।  মারাত্মক আহত মোয়াজ্জেমকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গতকাল সোমবার রাতে মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ওই দুই ডাব চোর দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিকনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মোঃ মুন্না ফকির (২০) ও মোঃ হাসিব ফকির (১৯) নামে দুই যুবক রাত সাড়ে ৮টার দিকে মোয়াজ্জেম শিকদারের গাছের ডাব চুরি করতে যায়। গাছের মালিক চোরদের দেখে ফেলেন। চোরেরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে মোয়াজ্জেম শিকদারকে কিলঘুষি মারে এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই দুই যুবক বর্তমানে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ হেফজতে আছে। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION