কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার ( ১২ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের গেটপাড়া এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি জেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরপার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী অ্যাডঃ আজমল হেসেন সরদার, গোপালগঞ্জ-০১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলাম একটি ন্যায় ইনসাফ, কল্যাণমুলক রাষ্ট্র গড়তে চায়। আমরা সেই সোনার বাংলা গড়তে চাই যে বাংলায় মানুষের কল্যাণ ছাড়া কেউ অকল্যাণ করার চিন্তাও করতে পারবে না। আমরা সকলকে নিয়ে জাতীয় সংসদে বিজয়ের মালা নিয়ে হাজির হবো, একই কাজের মাধ্যমে এক সাথে জান্নাতেও যেতে চাই। এই দেশের প্রজাতন্ত্রের কর্মচারী ডিসি, এসপি, ওসি আছে তারা আমাদেরকে ভালোবাসে।
Design & Developed By: JM IT SOLUTION