শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ! মারধরে আহত কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৫.০৩ পিএম
  • ১৫৫ Time View
50

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের মারধরে আহত কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের মারধরে আহত হয়েছিল নারীসহ আরও ৪ জন।গত বুধবার (২৪ ডিসেম্বর)সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। আহত কৃষক আলামিন শেখ (২৫) গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার সিটি কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মৃত আলামিন শেখ মধুখালী গ্রামের আকবর আলী শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধুখালী গ্রামের হাসেম শেখের ছেলে ফাইজুল শেখ (৩০), আব্বাস শেখ (৩৫), নওয়াব শেখের ছেলে টিপু শেখের সাথে একই গ্রামের আকবর আলী শেখের ছেলেদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

বুধবার সকালে আলামিন মধুখালী গ্রামের বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে ফাইজুল ও আব্বাস বাধা দেয়। তখন কথাকাটাকাটির এক পর্যায়ে ফাইজুল ও আব্বাসের নির্দেশে টিপু শেখ ২৫-৩০ জন লোক নিয়ে এসে আল-আমিনকে পেটাতে থাকে। পরে আলামিনের চিৎকারে বাড়ির লোকজন ঠেকাতে গেলে নারী সহ আরও ৪ জনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।আলামিনের ভাই আহত ইসমাইল শেখ বলেন, ডুমুরিয়া ইউনিয়নের ঝনঝনিয়া মৌজায় এসএ দাগ ১৭৯১-৯২ দাগে ১১ কাঠা বাড়ির জমি ও বিলে ২ বিঘা ২ কাঠা জমি আমার পৈতৃক সম্পত্তি। কিন্তু আমার দাদার সৎ ভাই মোবারেক হোসেন আমাদের মাত্র এক শতাংশ দিয়ে বাকি জমি নিজ নামে রেকর্ড করিয়ে নেয়।

২০০৮ সালে মোবারেক মারা যাওয়ার পর বিষয়টি জানাজানি হলে একাধিকবার গ্রাম্য সালিশ হলে সেই জায়গা ফেরত দেয়নি। পরে আমার বাবা আকবার আলী শেখ রেকর্ড সংশোধনের মামলা দেয়। সেই থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরপর যখন আমরা আমাদের জমি দখল নিতে চাই তখন দোহুত্তরি সম্পত্তি দাবি করে হাসেম শেখের লোকজন আমাদের বাঁধা দেয়। সেই জমি নিয়েই আমার ভাইয়ের প্রান কেড়ে নিলো ওরা।

নিহত আলামিনের স্ত্রী নুরনাহার বেগম বলেন, আমার তিন ছেলে মেয়েকে ওরা এতিম করে দিলো। নির্মম ভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করলো। আমি তাদের ফাঁসি চাই।এবিষয়ে জানতে অভিযুক্ত ফাইজুল, আব্বাস ও টিপু শেখের বাড়িতে গেলে তাদের ঘরগুলো তালাবদ্ধ দেখা যায়। প্রতিবেশীরা জানায়, গত বৃহস্পতিবার বিকালে তারা ঘর তালা মেরে কোথায় যেন চলে গিয়েছে।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কৃষকের মৃত্যুর ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION