মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জের ৩টি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮.০০ পিএম
  • ১১৬ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দল ও ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেছেন। গোপালগঞ্জের তিনটি আসন থেকে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। এদের মধ্য থেকে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে গোপালগঞ্জ-০১ আসনে ১৩ জন, গোপালগঞ্জ-০২ আসনে ১৩ জন ও গোপালগঞ্জ-৩ আসনে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গোপালগঞ্জের তিনটি আসন থেকে স্বাধীনতার পর এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন।আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা রিটার্ণিং অফিসার ও সহকারি রিটার্ণিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।এরআগে, প্রার্থীরা তাদের কর্মি সমর্থকদের নিয়ে রিটাণিং অফিসার ও সহকারি রিটাণিং অফিসারের কার্যালয়ে আসেন। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গোপালগঞ্জ-০১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, জেলা বিএনপি থেকে সেলিমুজ্জামান সেলিম, জামায়াতের মুহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, জাতীয় পার্টি (এরশাদ) সুলতান জামান খান, গণঅধিকার পরিষদ থেকে মোঃ কাবির মিয়া, জনতার দল মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ  থেকে মোহাম্মদ মিজানুর রহমান, এবি পার্টির প্রিন্স আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশের ইমরান হোসেন আফসারি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরোদ বরণ মজুমদার, স্বতন্ত্র হিসেবে আশরাফুল আলম শিমুল, আনিসুর রহমান, নাজমুল আলম, কাইয়ুম আলী খান।

গোপালগঞ্জ-০২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন যারা, বিএনপি থেকে কে এম বাবর,  ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, জাকের পার্টির মাহমুদ হাসান, গণফোরাম শাহ মফিজ, গণঅধিকার পরিষদ থেকে দ্বীন মোহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু ও মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  কামরুজ্জামান  ভূঁইয়া, আইনজীবী উৎপল বিশ্বাস, সিপন ভূঁইয়া, রনী মোল্লা, মশিউর রহমান।গোপালগঞ্জ-০৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন যারা, বিএনপি থেকে এস এম জিলানী, জামায়াতের এম এম রেজাউল করিম, এনসিপি’র মোঃ আরিফুল দাঁড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মারুফ শেখ, বাংলাদেশ খেলাফত মজলিশ আঃ আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস,

এনপিপির শেখ সালাউদ্দিন, গণঅধিকার পরিষদ আবুল বশার দাঁড়িয়া, খেলাফত মজলিসের আলী আহমেদ, স্বতন্ত্র প্রার্থী রওশন আরা, মোঃ হাবিবুর রহমান, গোবিন্দ চন্দ্র প্রামানিক।

উল্লেখ্য, স্বাধীনতার পরে গোপালগঞ্জের তিনটি আসনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ জন, ১৯৯৬ সালে

অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৮ জন ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION