সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় রিক্সা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩.৪০ পিএম
  • ২৬৯ Time View
74

কালের খবরঃ

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। আবির সাহা শহরের সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে এবং পেশায় রিক্সা চালক।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, দুপুরে ওই এলাকার একটি বাগানের মধ্যে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মরদেহের হাত ও মুখ বাঁধা ছিলো। ধারনা করা হচ্ছে তাকে বেশকিছুদিন আগে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারন জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে এবং ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION