মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে বিএনপির মনোনীত তিন প্রার্থীসহ ২১ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯.৫৫ পিএম
  • ১০০ Time View
4

কালের খবরঃ

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনীত তিন প্রার্থীসহ ৫ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার তিনটি আসনে আজ মঙ্গলবার পযর্ন্ত ২১জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। এর মধ্যে দুইজন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি রয়েছেন। তারা স্বতন্ত্র  হিসেবে ফরম সংগ্রহ করেছেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ-০১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর আলী ও গোপালগঞ্জ-০৩ আসনের প্রার্থী এসএম জিলানীর পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের মনোয়ন ফরম সংগ্রহ করে। এসময় বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, গোপালগঞ্জ-০২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রনি মোল্যা ও মশিউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বিএনপি, এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার, গণফোরাম ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবর আলী বলেন, আমি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম সাধারন মানুষের দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিবো। স্বাস্থ সেক্টরে বিপ্লব ঘটাতে চাই। শিক্ষা ব্যবস্তার আমুল পরিবর্তন করতে চাই। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করতে চাই।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থীরা পরীক্ষিত সেনা। যোগ্য হিসাবেই তাদের মনোনয়ন দিয়া হয়েছে। দলের দুর্দিনে তারা নেতাকর্মীদের পাশে ছিলো। তারা সাধারন মানুষের মন জয় করতে পেয়েছেন। আশাকরি আগামী নির্বাচনে সাধারন ভোটারা ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের জয়যুক্ত করে এলাকার উন্নয়নের ধারা ঠিক রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION