রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে ফাঁস লেগে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২.৪২ পিএম
  • ২১৪ Time View
107

কালের খবরঃ
গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গলায় থাকা গামছা পেঁচিয়ে মোঃ ফয়সাল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ সোমবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার মিলে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিক মো: ফয়সাল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চর ভূইয়াপাড়া গ্রামের মো: এসকেন্দারের ছেলে।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপীনাথপুর  এলাকার শহীদুল ইসলামের তুলার মিলে ঝুট থেকে তুলা তৈরির কাজ করতেন শ্রমিক ফয়সাল। সকালে তুলা তৈরি করার সময় গলায় থাকা গামছা হলারে পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, ঘটনার পর মরদেহ পরিবার সদস্যরা নিয়ে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION