রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপালগঞ্জে গরু চোরদের পিকআপ ভ্যানে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১.৫৩ পিএম
  • ১৯৩ Time View
98

কালের খবরঃ
গোপালগঞ্জে গরু চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার গভীররাত ৩টরি দিকে রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রামে পিকআপ নিয়ে গরু চুরি করতে আসে একদল চোর।  বিষয়টি এলাকাবাসী ঠিক পেয়ে  সোর চিৎকার দিলে এলাকাবাসীকে তাদের ঘিরে ফেলে তাড়া করে। এসময় চোরেরা তাড়া করলে  পিকআপ ভ্যানটি নকড়িরচর থেকে সিলনা বাজারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে, সিলনা বাজারের ব্রিজ ভাঙা থাকায় পিকআপটি দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ফুয়েল ট্যাংক বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন লেগে যায়। তবে এ সময় চোরচক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায় । তাদের গ্রেপ্তার জন্য পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION