রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল শেখের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, মাদককারবারী ও চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৩.১৩ পিএম
  • ১৯৪ Time View
89

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিকাইল শেখের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, মাদককারবারী ও চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কের লীজ গ্রহীতারা । আজ শ‌নিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদর উপ‌জেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লীজ গ্রহীতা হীরক রায় বলেন, গত ১০ ডিসেম্বর বিকালে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিকাইল শেখসহ ৩ জন অজ্ঞাতনামা যুবক পার্কে বিনা টিকিটে জোরপূর্বক প্রবেশ করেন। পরে তিনি আমার ফোন নম্বর চাইলে স্টাফরা তা দিতে অস্বীকৃতি জানালে পার্কের শেয়ার হোল্ডার ও কর্মচারীদের গালিগালাজ করেন। পরে পার্কের দোকান কর্মচারী ফয়সালকে গালিগালাজ ও মারধর করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে জেলা ছাত্রদলের সভাপতি।

তিনি আরো বলেন, এসময় তারা পার্ক ভাংচুরের হুমকি দিয়ে সিঙ্গেল ৭নং কটেজে অবস্থান করে মাদকদ্রব্য সেবন এবং কক্ষের টিভি ভাংচুর করেন। তখন ফয়সাল বিষয়টি পার্কের শেয়ার হোল্ডার হিমেল দাঁড়িয়াকে ফোনে জানান। মিকাইল ও তার সাথী তিন যুবক নেশাগ্রস্ত অবস্থায় পার্কের বাইরে এসে বহিরাগতদের সাথে বাকবিতন্ডায় জড়ান এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা না করার হুমকি দিয়ে নামে ও বেনামে তাকে প্রাণ নাশের হুমকী দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে দোষীদের বিচারের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION