মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে মারপিট করে আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২.১৮ এএম
  • ২০৩ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের (৩২) ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় সাভানা ইকোপার্ক অ্যান্ড রিসোর্টের মেইন গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। রাত ৯টার দিকে মিকাইল হোসেনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মিকাইল হোসেন জানিয়েছেন, আজ বুধবার  বিকেলে সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ  কে. এম. বাবরের নির্বাচনী জনসভায় গিয়েছিলেন। সেখান থেকে বিকেল ৫টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যাই। তখন সাভানা পার্কের এক স্টাফের কাছে পার্কের ভিতরে মোটরসাইকেল প্রবেশ করানো নিয়ে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে পার্কের ম্যানেজারসহ অন্যান্যরা বিষয়টি মীমাংসা করে দেন।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক  আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা  লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে। পুলিশ খবর পেয়ে আমাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পার্কের এক স্টাফের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন। পরে মিকাইল পার্ক থেকে বের হয়ে আসার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার ওপর হামলা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION