শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৯.০৯ পিএম
  • ২০১ Time View
139

কালের খবরঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর রাতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শহরের বড় বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি জেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবশে জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপর দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলাসহ জেলার অন্য উপজেলাগুলোতে বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION