মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে আলোচনায় রয়েছে স্বতন্ত্রপ্রার্থীরা।শিমুলের মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭.৩৩ পিএম
  • ১০২ Time View
3

কালের খবরঃ

ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জেলার দুই আলোচিত মুখ এম. এইচ. খান মঞ্জু ও আশরাফুল আলম শিমুল। এম. এইচ. খান মঞ্জু গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং আশরাফুল আলম শিমুল মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুকসুদপুর পৌরসভার মেয়র ছিলেন।

এছাড়া, গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে আরো ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আজ রবিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে তারা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আশিক কবিরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, গোপালগঞ্জ-০১ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম শিমুল এবং এম. আনিসুর ইসলাম, গোপালগঞ্জ-০২ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এইচ. খান মঞ্জু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া, এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী মোঃ হাবিবুর রহমান ও এনপিপি থেকে শেখ সালাউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং অফিসারের কার্যলয়ের সামনে প্রার্থীদের কর্মী-সমর্থকরা ভিড় করে।

উল্লেখ্য, আশরাফুল আলম শিমুলের একটি পারিবারিক ঐতিহ্য রয়েছে। তার বাবা খায়রুল বাকী মিয়া ১৯৮৫ সালে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। এর কারণে উপজেলা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। পিতার সুনাম এবং ব্যক্তিগত ইমেজকে পুঁজি করে আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এ পর্যন্ত তিনি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, কোন নির্বাচনেই তিনি পরাজিত হননি। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও তিনি প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছেন।
বিএনপি থেকে এই আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তিনি মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়া, আশরাফুল আলম শিমুল সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মুকসুদপুর পৌর মেয়র ছিলেন।তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে বিএনপি সহ অন্যান্য প্রার্থীদের কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

পরে নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে শিমুলের ছোট ভাই ব্যারিস্টার সবুজ বলেন, মুকসুদপুর-কাশিয়ানীর লোকজন সব সময়ই তাদের সাথে ছিলেন। আগামীতেও তাদের সাথে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। আর তা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা প্রমাণ করে আগামীকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আজ রোববার পর্যন্ত ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION