রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী শ্রীঘরে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২.২৪ পিএম
  • ১৭৬ Time View
102

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কাজী ইমরান (৪৩) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এই সাজা দেন। দণ্ডপ্রাপ্ত কাজী ইমরান উপজেলার আদমপুর গ্রামের আঃ রাজ্জাক কাজীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাংবাদিকদের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কাজী ইমরান তার দোকানে মরা গরুর মাংস বিক্রি করছিলেন, তার সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে। এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সাজাপ্রাপ্তকে আজ বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION