শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১.১৯ পিএম
  • ১২০ Time View
48

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সোহেল (৩০) নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পাটগাতী গ্রামের সোহরাব ফকিরের ছেলে।

এসবতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন সাংবাদিকদের বলেন, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল এ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেই ঘটনার তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তারপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল এ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০৫ জন নামীয় সহ অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION