শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন এম,এইচ খান মঞ্জু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩.৪১ পিএম
  • ২০০ Time View
63

কালের খবরঃ

গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু।এম এইচ খান মঞ্জুর পক্ষে ফরম সংগ্রহ করেন সমর্থক আজম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গোপালগঞ্জ-০২ আসনের জামায়াত প্রার্থী আজমল হোসেন সরদারের পক্ষে জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সমশের আলী মোল্লা। এবং গোপালগঞ্জ-০৩ আসনের জামায়াত প্রার্থী এম এম রেজউল করিমের পক্ষে গোপালগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী ও গোপালগঞ্জ-০৩ আসনের আসন সচিব শওকত আলম আজাদ।

আজ বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-০১ আসন থেকে মোঃ আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া, জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াত আমির এম এম রেজাউল করীম গোপালগঞ্জ-০৩ আসন থেকে এবং জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসাইন সরদার গোপালগঞ্জ-০২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে।এসব আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গনঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION