রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭.৪৫ পিএম
  • ২৩৫ Time View
93

কালের খবরঃ
গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক পলাশ মজুমদার (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকালে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় দোলা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘোনাপাড়া থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক পলাশ মজুমদার মারাত্মক আহত হন।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মারা যান। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ।
নিহত পলাশ মজুমদার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার গোবরধন গ্রামের প্রদীপ মজুমদারের ছেলে। তিনি সদর উপজেলার ঘোনাপাড়ায় গার্মেন্টস ব্যবসা করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION