সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩.৩৪ পিএম
  • ১৪২ Time View
72

কালের খবরঃ

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক যুবককে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ গ্রেপ্তার করেছে।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর এলাকার শরীফপাড়া থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক মেরী গোপিনাথপুর গ্রামের শরীফপাড়ার মৃত শরীফ আঃ হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ ফারুক আলম জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল শরীফ তৌহিদুল হকের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি লোহার ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। অস্ত্রটির বাট ও ব্যারেলের দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি। এই অবৈধ অস্ত্রটির বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION