কোটালীপাড়া প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন করে সূর্য সন্তানদের স্মরণ করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উপজেলা প্রশাসন এ মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কোটালীপাড়া উপজেলা পরিষদের পাশে স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মৃতি নামফলকের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সুর্য সন্তানদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ কর্মসূচীতে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাঁড়িয়াসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION