মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জের মধুমতি নদীর জয়নগর ফেরী ঘাট উদ্বোধন , দুই জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫.৪৩ পিএম
  • ১৯১ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জের মধুমতি নদীর জয়নগর ফেরী ঘাট উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই ফেরী ঘাটের শুভ উদ্বোধন করেন। ফেরী চলাচলের ফলে, দুই জেলার উৎপাদিত কৃষিজাত পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন সহজতর হবে, যা স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশাসনসহ স্থানীয়রা।

গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী ইউনিয়নের জয়নগর খেয়া ঘাট। দীর্ঘ সময় ধরে, নড়াইল জেলার নড়াগাতি ও কালিয়া উপজেলার হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে খেয়া নৌকায় পাড়াপাড় হয়ে গোপালগঞ্জে আসতেন। যাতায়াতে এবং মালামাল নিয়ে পাড়াপাড়ে প্রচুর অসুবিধা হওয়ায়, দুই জেলার মানুষের সুবিধার জন্য সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এই ফেরী চালুর সিদ্ধান্ত নেয়া হয়। মধুমতি নদীর নতুন এই ফেরী ঘাটের উদ্বোধনের ফলে নদীর পশ্চিমপাড় নড়াইল ও গোপালগঞ্জ জেলার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা হয়েছে। এছাড়া, দুই জেলার উৎপাদিত কৃষিজাত পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন সহজ হয়েছে, যা স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা মনে করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, ফরিদপুর ফেরী বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, ফরিদপুর ফেরী বিভাগের উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় সরকার, এবং স্থানীয় শুকতাইল ইউপি চেয়ারম্যান মোঃ রানা মোল্লা।

গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে বলেন, এই ফেরী চালুর মাধ্যমে নড়াইল জেলার নড়াগাতী ও কালিয়া উপজেলার বাসিন্দাদের আর প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে গোপালগঞ্জ হয়ে ঢাকায় যাতায়াত করতে হবে না। সহজেই তারা এই ফেরী পারাপার হয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন, এবং চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেলেও আসতে পারবেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, দুই জেলার মানুষের চলাচলের সুবিধার জন্য এবং এই এলাকায় কৃষি পণ্যের বাজারজাত সহজীকরণে এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, দুই জেলার কৃষকরা তাদের উৎপাদিত ফসল এক স্থান থেকে অন্য স্থানে সহজেই পৌঁছাতে পারবেন। এতে সময় এবং অর্থ সাশ্রয় হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION