মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

গোপালগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ২.০৪ পিএম
  • ১৯০ Time View
6

কালের খবরঃ

জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী এবং আলোচনা সভার মাধ্যমে  গোপালগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস  পালিত হয়েছে।  জেলা প্রশাসন ও সমবায় বিভাগের  উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে আজ শনিবার (১ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি শুরু করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়, যা উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রূলী বিশ্বাস।

আলোচনা সভায় অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা সমবায় কর্মকর্তা জিবন্নেছা খানম। সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়ন এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব। তারা আরও বলেন, সরকারের উদ্যোগের মাধ্যমে সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION